আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবিসি সূত্র মতে, কাবুলের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এলাকায় বুধবার কোচিং সেন্টারটিতে নিয়মিত ক্লাস চলাকালে আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে সেখানে প্রবেশ করেন ও শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে কোচিংয়ে ক্লাস করছিলেন।
এদিকে, তালেবান জঙ্গিরা কোচিং সেন্টারে হামলার দায় অস্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: