আন্তর্জাতিক

নিজেদের নাগরিক ফেরত নিন: মিয়ানমারকে মাহাথির

এপি’র সাথে সাক্ষাৎকার প্রদান করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাথাথির মোহাম্মদ
এপি’র সাথে সাক্ষাৎকার প্রদান করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাথাথির মোহাম্মদ

প্রভাবশালী সংবাদ মিডিয়া এ্যাসোসিয়েটেড প্রেসকে গত সোমবার দেয়া সাক্ষাৎকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ মিয়ানমারের নেত্রী অং সান সু কি’র নেতৃত্বকে সমালোচনা করেছেন এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদেরকে অবশ্যই স্বীকৃতি দিয়ে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সুকি’কে আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, মিয়ানমারের নাগরিক হিসেবে সেখানে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে।

সাক্ষাতকারের পুরোটা সময়জুড়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানান এবং এঘটনায় গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির ভূমিকায় ‘খুবই হতাশা’ প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার যা করেছে তা মোটেই ঠিক হচ্ছে না। এটা খুবই বড় ধরনের অবিচার, মানুষ হত্যা, গণহত্যা- এটা সভ্য কোনো জাতির আচরণ নয়, এটা পুরোপুরি অন্যায়।

এ সময় রোহিঙ্গা ইস্যু ছাড়াও নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সূত্র: ইউএনবি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ