আন্তর্জাতিক

ট্রাম্পের আক্রমণ বিরুদ্ধে প্রচারাভিযানে নামছে ৩০০ সংবাদমাধ্যম

ট্রাম্পের আক্রমণ বিরুদ্ধে প্রচারাভিযানে নামছে ৩০০ সংবাদমাধ্যম
ট্রাম্পের আক্রমণ বিরুদ্ধে প্রচারাভিযানে নামছে ৩০০ সংবাদমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক আক্রমণ এবং মুক্ত সাংবাদিকতার চর্চায় প্রচারাভিযানে নেমেছে যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম।

গত সপ্তাহে বস্টন গ্লোব যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে এ প্রচার শুরু হচ্ছে: খবর বিবিসির।

সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নোংরা যুদ্ধের’ নিন্দা জানিয়ে হ্যাশটাগ ব্যবহারের ডাক দিয়েছে বস্টন গ্লোব।

সংবাদ প্রতিবেদনকে ‘ফেইক নিউজ’ বলে ক্রমাগত উপহাস এবং সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ আখ্যায়িত করে নিয়মিত আক্রমণ করে আসছেন ট্রাম্প।

ট্রাম্পের এ ভূমিকায় জাতিসংঘের বিশেষজ্ঞরাও শঙ্কা প্রকাশ করে তারা বলেন, এতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

আজই বস্টন গ্লোব ‘সংবাদপত্রের ওপর প্রশাসনের আক্রমণের বিপদ’ সম্পর্কে একটি সম্পাদকীয় প্রকাশ করছে এবং অন্যদেরও একই কাজ করার আহ্বান জানিয়েছে পত্রিকাটি।

প্রাথমিকভাবে ১০০ সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান তাদের এ আহ্বানে সাড়া দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রধান সংবাপত্রগুলোর পাশাপাশি ছোট ছোট স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও ওই আহ্বানে সাড়া দেয়ায় সংখ্যাটি সাড়ে তিনশর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

পাশাপাশি যুক্তরাজ্যের গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক প্রকাশনাও এ প্রচারাভিযানে যোগ দিচ্ছে।

বস্টন গ্লোবের সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে, ‘সাংবাদিকরা শত্রু নয়’। সেখানে মনে করিয়ে দেয়া হয়েছে- ২০০ বছরের বেশি সময় ধরে আমেরিকান মূলনীতিগুলোর মধ্যে একটি হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা।

নিউইয়র্ক টাইমস তাদের সম্পদকীয়র শিরোনাম করেছে- ‘এ ফ্রি প্রেস নিডস ইউ’; এতে ট্রাম্পের আক্রমণকে ‘গণতন্ত্রের প্রাণশক্তির জন্য বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করে তার বহু বক্তব্য থেকে বিভিন্ন উক্তি তুলে ধরা হয়েছে।

ফিলাডেলফিয়া ইনকোয়ারার লিখেছে, অজনপ্রিয় দৃষ্টিভঙ্গী অথবা তথ্য প্রকাশের জন্য সংবাদপত্র যদি প্রতিশোধ, শাস্তি ও সন্দেহ মুক্ত থাকতে না পারে, তাহলে এই দেশও মুক্তি থাকতে পারে না জনগণও না।

রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে পরিচালিত একটি জরিপে দেখা যায় গণমাধ্যম ‘গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ না হয়ে জনগণের শত্রুও হতে পারে এমন ধারণায় বিশ্বাস করেন ৫১ শতাংশ উত্তরদাতা।

ট্রাম্পের সমালোচনার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা শুরু হতে পারে- এমন উদ্বেগের সঙ্গে একমত নন ৫২ শতাংশ উত্তরদাতা।

তবে ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তা তারা বিশ্বাস করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ