ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় তীব্র বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত দেড় লাখ মানুষ।
কেরালায় গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ রয়েছে। বন্যা কবলিত ও জলাবদ্ধ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে উদ্ধার কর্মীরা জোর তৎপরতা চালাচ্ছেন।
বন্যার কারণে বন্ধ রয়েছে কোচি বিমানবন্দর। রানওয়ে পুরোপুরি পানির নিচে। কোনও বিমান উঠানামা করতে পারছে না। রাজ্যের অনেক জায়গায় রেল লাইনের অবস্থাও একই রকম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: