যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক কুচকাওয়াজ করার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার এ কুচকাওয়াজ স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং বলেন, ২০১৮ সালের ১০ নভেম্বর কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা ছিল। তবে প্রতিরক্ষা দপ্তর ও হোয়াইট হাউস তা ২০১৯ সালে আয়োজনে সম্মত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ঠিক কী কারণে কুচকাওয়াজ স্থগিত করা হলো তা স্পষ্ট নয় তবে ব্যয় বৃদ্ধি এটি স্থগিতের একটি কারণ হতে পারে।
এদিকে, কুচকাওয়াজ আয়োজনে ৯০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছিল। এ খরচ মূল হিসাবের চেয়ে প্রায় ৩ গুণ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: