আন্তর্জাতিক

প্রথমবারের মতো উত্তর মেরুতে বোমারু বিমান পাঠালো রাশিয়া

পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম রাশিয়ার টুপলেভ TU-160 বোমারু বিমান
পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম রাশিয়ার টুপলেভ TU-160 বোমারু বিমান

রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো উত্তর মেরুতে কৌশলগত সুপারসনিক বোমারু পাঠিয়েছে মস্কো। উত্তর মেরুর আনাদির বিমানঘাঁটিতে গত বৃহস্পতিবার দুটি টিইউ-১৬০ বিমান অবতরণ করে। এই বোমারু বিমান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।

রুশ গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার স্থায়ী ঘাঁটি থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে বিমানগুলো আনাদির ঘাঁটিতে অবতরণ করে।েঐ অঞ্চলে রুশ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার অংশ হিসেবে আনাদির বিমানঘাঁটিটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে।

আনাদির ঘাঁটিতে যাওয়ার পথে বিমানের পাইলটরা যুদ্ধ মহড়া পরিচালনা করে। এসময় কৌশলগত বোমারু বিমান থেকে কোমি প্রজাতন্ত্রের একটি স্থল লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানো হয়। এছাড়া, মধ্য-আকাশে জ্বালানি নেয়ার মহড়াও চালায় বিমানগুলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মোট ১০টি বিমান এ মহড়ায় অংশ নেয়। এগুলো হলো টিইউ-১৬০, টিইউ-৯৫এমএস এবং আইএল-৭৮ মডেলের বিমান।

সূত্র: পার্সপুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ