আন্তর্জাতিক

ভারতে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০

ভারতে বন্যা-ভূমিধস
ভারতে বন্যা-ভূমিধস

ভারতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫০ জনে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলো হলো—কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও নাগাল্যান্ড। এর মধ্যে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা কেরালায় ১৬৪, উত্তর প্রদেশে ১৯১, পশ্চিমবঙ্গে ১৮৩ ও মহারাষ্ট্রে ১৩৯ জন ছাড়িয়েছে। এছাড়া গুজরাটে ৫২, আসামে ৪৫ ও নাগাল্যান্ডে ১১ জন মারা গেছেন। শুধু কেরালাতেই দুই লাখের বেশি মানুষ আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন। সেখানের ৩০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

এছাড়া পশ্চিমবঙ্গে ২৩টি, আসামের ২৩টি, কেরালার ১৪টি, উত্তর প্রদেশের ১৩টি, নাগাল্যান্ডের ১১টি, গুজরাট ১০টি ও মহারাষ্ট্রের ২৬টি জেলা বন্যা কবলিত হয়েছে।

জাতীয় দূর্যোগ বাহিনীর সদস্যসহ নৌবাহিনী,সেনাবাহিনী ও কোষ্ট গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হেলিকপ্টার, নৌযান ও বিমানে করে চলছে ত্রান তৎপরতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ