এ বছর কাতারের কোনো নাগরিককে হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। কাতার সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।
কাতারের জাতীয় মানবধিকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নাগরিকদের জন্য হজ ভিসা পাওয়ার সব ধরণের রাস্তা বন্ধ করে রেখেছে সৌদি আরব। ট্রাভেল এজেন্সিগুলো যে ইলেক্ট্রনিক সিস্টেম ব্যবহার করে ভিসা প্রক্রিয়া করে সেগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।
এ বছর কাতারের ১২০০ মুসল্লির হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল। তবে সৌদি সরকারের অসহযোগিতামূলক আচরণের জন্য হজ যাত্রীদের ভিসা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ কাতার সরকারের।
তবে সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করে উল্টো কাতারকেই ভিসা প্রক্রিয়ার যাবতীয় মাধ্যম বন্ধ রাখার জন্য দায়ী করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: