নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে জঙ্গি হামলায় ১৯ জন নিহত হয়েছেন।
রয়টার্স সূত্র মতে, রোববার গভীর রাতে বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে এই হামলা চালানো হয়। হামলায় বেঁচে যাওয়া আবাচা ওমর নামের এক নাইজেরীয় জানান, তিনি ১৯ জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিল।
হামলার তিন দিন আগেই জঙ্গিদের গ্রামটিতে দেখা গিয়েছির বলে জানান ওমর। স্থানীয়রা সেনাবাহিনীকে সতর্ক করে দিলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।
নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়ই হামলা চালিয়ে থাকে। সরকার তাদের দমন করার চেষ্টা করলেও বিগত মাসগুলোতে জঙ্গি হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: