আন্তর্জাতিক

মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম তালিব গ্রেপ্তার

মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম তালিব গ্রেপ্তার
মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম তালিব গ্রেপ্তার

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিবকে গ্রেপ্তার করা হয়েছে।

এই তথ্য জানিয়েছে সামাজিক মাধ্যম অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

অ্যাক্টিভিস্টরা বলেছেন, মন্দ কাজ নিয়ে সর্বশেষ বক্তব্যের কারণেই আল-তালিবকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

আর খালিজ অনলাইন জানায়, এই ইমাম সর্বশেষ হজ নিয়ে কয়েকটি টুইট করেন। যদিও তিনি নিজে এসব পোস্ট করেছেন কিনা তা প্রশ্নবিদ্ধ।

২০১৭ সাল থেকে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান মানবাধিকারকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও আধুনিক মানসিকতা সম্পন্ন ইসলামি চিন্তাবিদদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করেছেন।

গত সপ্তাহেই সৌদি আরবের কারাগারে নির্যাতনে মারা গেছেন ইসলামী বিশেষজ্ঞ শেখ সুলেইমান ডয়েশ।

২০১৬ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হযেছিল। তিনি যুবরাজের সমালোচনা করেছিলেন।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ