আন্তর্জাতিক

মুম্বাইয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪

মুম্বাইয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪
মুম্বাইয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪

মুম্বইয়ের পারেলের এক আবাসস্থলে আজ বুধবার সকালে বিধ্বংসী আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। বহুতল ক্রিস্টাল টাওয়ারের টপ ফ্লোর থেকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ২০টি ইঞ্জিন।

বুধবার সকালে হিন্দমাতা সিনেমা হলের কাছে ওই বহুতলের ১৩ তলা থেকে আগুন ও কালো ধোঁয়া বেরতে দেখা যায়। দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৮.৩২-এ খবর পাওয়ার পর প্রথমে ঘটনাস্থলের দিকে রওনা হয় দমকলের ১০টি ফায়ার ফাইটার গাড়ি। পরে আরও কয়েকটি গাড়ি পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহুতলের সিঁড়িতে আটকে পড়েন বহুতলের বাসিন্দারা।

দমকল ছাড়াও জলের ট্যাঙ্কার, পুলিশ ও ইলেকট্রিক্যাল মেক্যানিকরা আগুন নেভানো ও বাসিন্দাদের উদ্ধারের কাজ চালাচ্ছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ