আন্তর্জাতিক

অবশেষে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ যাচ্ছে তুরস্কে

রাশিয়ার সুপারসনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০
রাশিয়ার সুপারসনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখিভ গত মঙ্গলবার জানিয়েছে, আগামী বছর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ তুরস্কে রফতানি করার কাজ শুরু হবে।

সংস্থাটির এই কর্মকর্তা প্রেস ব্রিফিং এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সই করা চুক্তিতে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যেই এস-৪০০ তুরস্কে পাঠানো হবে। এস-৪০০ কেনার জন্য রাশিয়া এবং তুরস্ক ২০১৭ সালে একটি ঋণচুক্তি সই করেছিল। এস-৪০০ কেনার জন্য এ চুক্তি অনুযায়ী আংকারাকে সহায়তা করবে রাশিয়া। অবশ্য এ চুক্তি করার পর ওয়াশিংটনের ক্রোধের মুখে পড়েছে আংকারা।

পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা হিসেবে পরিচিত এস-৪০০ দিয়ে ৪০০ কিলোমিটার বা আড়াইশ মাইল ব্যাসার্ধের মধ্যে উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব।

সূত্র: পার্টটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ