আন্তর্জাতিক

তীব্রতর হলো চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ

সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুক্ত প্রকাশ্যে চলে এসেছে
সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুক্ত প্রকাশ্যে চলে এসেছে

আমেরিকা আজ (বৃহস্পতিবার) থেকে চীনের আরও ১ হাজার ছয়শ' কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। আমেরিকার স্থানীয় সময় মধ্যরাত থেকে এর বাস্তবায়ন শুরু হয়েছে।

এর ফলে চীন থেকে আমদানিকৃত ২৭৯টি পণ্যের জন্য বাড়তি ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এসব পণ্যের কয়েকটি হচ্ছে কেমিক্যাল, প্লাস্টিক, মোটরবাইক ও ইলেকট্রনিক স্কুটার।

এদিকে, চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে একই পরিমাণ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এসব মার্কিন পণ্যের মধ্যে রয়েছে ডিজেল, ইস্পাত সামগ্রী, গাড়ি ও চিকিৎসা সামগ্রী।

আমেরিকা ও চীন এ নিয়ে পরস্পরের প্রায় ১০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করল। গত জুলাই থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক অনলাইন বার্তায় বলেছে, চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিরোধিতা করছে বেইজিং এবং এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীন অভিযোগ দায়ের করবে।

ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি প্রয়োজনে চীনের সব পণ্য অর্থাৎ প্রায় ৫০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন।

সম্প্রতি দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হওয়ার পরও নতুনকরে আজ আবার নতুন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলো।

সূত্র: পার্টটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ