আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

অর্থমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন
অর্থমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন

অস্ট্রেলিয়ার বর্তমান অর্থমন্ত্রী স্কট মরিসন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। লিবারেল পার্টির দলীয় কোন্দল নাটকীয় পর্যায়ে পৌঁছানোর পর তিনি দলীয় ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

দলের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সদ্য সরে যাওয়া পিটার ডাটনের জোরালো চ্যালেঞ্জ মোকাবেলা করে মরিসন প্রধানমন্ত্রী মনোনীত হন।

বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী মরিসন দলীয় ভোটাভুটিতে ৪৫-৪০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বর্তমান প্রধানমন্ত্রী চার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

টার্নবুলের আরেক সহযোগী পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রথম দফার ভোটেই তিন বাদ পড়েন।

পরিবেশ ও জ্বালানি মন্ত্রী জোস ফ্রাইদেনবার্গ লিবারেল পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন।

লিবারেল পার্টির হুইপ নলা মরিনো বলেন, ‘স্কট হলেন সফল প্রার্থী।’ পিটার ডাটনের বিপক্ষে তিনি ৪৫-৪০ ভোটে জয়লাভ করেন।

সূত্র: এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ