আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৫৫৫ জনে পৌঁছেছে

গত ২/৩ সপ্তাহে ভূমিকম্প ও তৎপরবর্তী প্রতিক্রিয়ায় লম্বক লণ্ডভণ্ড হয়েছে
গত ২/৩ সপ্তাহে ভূমিকম্প ও তৎপরবর্তী প্রতিক্রিয়ায় লম্বক লণ্ডভণ্ড হয়েছে

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বকে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে। ভূমিকম্পে আহত হয়েছে প্রায় ১৫শ’ জন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। শুক্রবার দেশটির দুর্যোগ সংস্থা এই কথা জানিয়েছে।

আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের পরেই অবকাশ যাপনের দ্বিতীয় মনোরম দ্বীপ লম্বকে গত ২৯ জুলাই এবং ৫ আগস্ট মারাত্মক দুটি ভূমিকম্প আঘাত হানে। গত রোববার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পরে আরো কয়েকশ’ বার ভূকম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা শুক্রবার জানায়, বেশিরভাগ প্রাণহানি হয়েছে লম্বকের উত্তরাঞ্চলে। এছাড়া পাশের সুমবাওয়া দ্বীপেও অনেক মানুষের প্রাণহানি হয়েছে।

ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় অধিকাংশ প্রাণহানী হয়েছে। ভূঅভ্যন্তরে সুগভীরে ৬.৯ মাত্রা ভূমিকম্পে লম্বক দ্বীপের শত শত বাড়ি, মসজিদ এবং ব্যবসা প্রতিষ্ঠান মাটির সাথে মিশে গিয়েছে। ভূমিকম্পের তীব্র প্রতিক্রিয়ায় ১,৩০০ জন মানুষ আহত হয়েছে। সংস্থাটি জানায় প্রায় ৩ লাখ ৯০ হাজারের মত বাসিন্দা ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ