আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন আর নেই

যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন (US senator John McCain)
যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন (US senator John McCain)

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। শনিবার পরিবারের সদস্যদের দ্বারা পরিবেষ্ঠিত অবস্থায় জন ম্যাককেইন মারা যান।

ম্যাককেইনের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক এই সদস্য রিপাবলিকান পার্টি থেকে ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে বারাক ওবামার কাছে হেরে যান তিনি। ম্যাককেইন অ্যারিজোনা থেকে ছয়বার সিনেটর নির্বাচিত হন।

২০১৭ সালের জুলাইয়ে ম্যাককেইনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকেই চিকিৎসা নিচ্ছিলেন ম্যাককেইন। তবে শুক্রবার তিনি তার চিকিৎসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

জন ম্যাককেইনের দাদা ও বাবা দু'জনেই মার্কিন নৌবাহিনীর চার তারকা অ্যাডমিরাল ছিলেন। দাদা ও বাবার পদাঙ্ক অনুসরণ করেই নৌবাহিনীতে যোগ দেন তিনি। ভিয়েতনাম যুদ্ধে তিনি নৌবাহিনীর ফাইটার প্লেনের পাইলট হিসেবে অংশ নেন। তবে যুদ্ধের সময় তার বিমানটি গুলি করে ভূপাতিত করা হলে তিনি ধরে পড়ে যান এবং ১৯৭৩ সাল পর্যন্ত সেখানেই কারাবন্দি ছিলেন। এ সময়টাতে তিনি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন, যা তার শারীরিক সক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়।

গত বছরের জুলাইয়ে তা বাম চোখের ওপরে জমে যাওয়া রক্ত অপসারণে অস্ত্রোপচার করার সময়েই তার মস্তিষ্কে টিউমারের অস্তিত্ব ধরা পড়ে।

এরপর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।তবে শুক্রবার চিকিৎসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর শনিবারই তার মৃত্যু হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ