আন্তর্জাতিক

আফগান শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

আফগাানিস্তান নিয়ে আন্তর্জাতিক শান্তি আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে রাশিয়া। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।

আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য মস্কো এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছিল এবং ১২টি দেশকে আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণা জানিয়েছিল। এর মধ্যে আমেরিকা ও তালেবান প্রতিনিধিও ছিল।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট এ ধরনের বৈঠকের ধারণাকে নীতিগতভাবে সমর্থন করেছেন তবে এ ইস্যুতে দৃঢ় অবস্থানে আসতে কাবুলের আরো সময় প্রয়োজন।

রুশ মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নতুন তারিখ ঠিক করার বিষয়ে সমঝোতা হয়েছে।

আফগান প্রেসিডেন্টের কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে, ল্যাভরভ ও গণি আসন্ন বৈঠক স্থগিত করতে সম্মত হয়েছেন এবং পরে নতুন কোনো তারিখে সে বৈঠক অনুষ্ঠিত হবে। আফগান প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, এ ধরনের বৈঠক হতে হবে আফগানিস্তানের নিজের উদ্যোগে এবং নেতৃত্বে।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ