প্রতিবেশি দেশ মেক্সিকোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ বছর পুরনো উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি-- নাফটা পর্যালোচনা করে দেশ দুটি সাধারণ বিষয়গুলোতে ঐক্যমত্যে আসতে পেরেছে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির বিষয়ে এ ঘোষণা দেন।
বিবিসি সূত্র মতে, নাফটা চুক্তির তৃতীয় দেশ কানাডা এই আলোচনায় আবারও অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে নাফটা চুক্তি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্প।
এ চুক্তির ফলে মার্কিন শ্রমিক ও উৎপাদনকারীদের চেয়ে মেক্সিকো বেশি লাভবান হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এ বিষয়টি একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: