আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা করবে না চীন

রোহিঙ্গা
রোহিঙ্গা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ-সমস্যা সমাধানে সহযোগিতা করবে না বলে জানিয়েছে চীন। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং এ মন্তব্য করেন।

ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এ অপরাধে মিয়ানমারের সেনা প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচার হওয়া উচিত বলে জানিয়েছে জাতিসংঘ।

এ প্রতিবেদন সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান- রাখাইনের ঐতিহাসিক, ধর্মীয় ও জাতিগত ইস্যু অনেক জটিল। একতরফা সমালোচনা বা চাপ সংকট সমাধানে সহযোগিতা করবে না।

বাংলাদেশ ও মিয়ানমার সম্প্রতি আলোচনায় অগ্রগতি ঘটিয়েছে দাবি করে মুখপাত্র বলেন, আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের স্বেচ্ছায় পুনর্বাসনের লক্ষ্যে আলোচনা চলছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সংলাপ ও পরামর্শের ভিত্তিতে রাখাইন সংকট নিরসনে মিয়ানমার ও বাংলাদেশের উদ্যোগে গঠনমূলক ভূমিকা রাখা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ