আন্তর্জাতিক

বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপালে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপালে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোটভুক্ত ৭ দেশের নেতারা বিকালে কাঠমাণ্ডুতে এই সম্মেলনে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টার দিকে কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় চতুর্থ বিমসটেক সম্মেলনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সেখানে নেপাল প্রধানমন্ত্রীর স্বাগত বক্তব্যের পরই শেখ হাসিনা বক্তব্য দেবেন। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা বৈঠক করবেন শেখ হাসিনা। সেখানে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার হতে পারে।

এদিকে, বিমসটেক দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহায়তা বৃদ্ধি করতে বিশাল কর্মপরিকল্পনা নিয়েছে সদস্য দেশগুলো। সম্মেলনের পূর্বে ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে প্রায় ৫ হাজার কোটি ডলার ব্যয়ের ব্যাপারে একমত হয়েছেন।

বঙ্গোপসাগরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপরেশন’-বিমসটেক'র চতুর্থ সম্মেলনে যোগ দিতে নেপাল অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বিমসটেক সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং সন্ত্রাস দমন বিষয়ে আলোচনা হবে। আর বিমসটেক গ্রিড যোগাযোগ প্রতিষ্ঠা এবং ফৌজদারি ও আইনি বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর প্রধান, মন্ত্রীপরিষদের সদস্য এবং সরকারের পদস্থ কর্মকর্তারা তাকে বিদায় জানান।

স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে বাংলাদেশ সরকারপ্রধানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অভ অনারও দেয়া হয়।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই তিনি থাকবেন।

দুইদনের সফরের প্রথম দিনকাঠমাণ্ডু পৌঁছানোর পরপরই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এরপর দেখা করেন ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে।

পরে স্থানীয় সময় বেলা ১২টার দিকে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে দুপুরে বিমসটেক সম্মেলনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে নেপালের প্রেসিডেন্টের দেওয়া ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিমসটেক সম্মেলনের সাইড লাইনে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে রাতে কাঠমান্ডুর হায়াত রিজেন্সি হোটেলে নেপালের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

একটি যৌথ ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। আর নেপালের কাছ থেকে বিমসটেক চেয়ারের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা। সফর শেষে শুক্রবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কাঠমাণ্ডু ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ