আন্তর্জাতিক

সান সুচির পদত্যাগ করা উচিত: জাতিসংঘের মানবাধিকার প্রধান

জেইদ রা'আদ আল হুসাইন
জেইদ রা'আদ আল হুসাইন

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো সহিংসতা ও নিপীড়নের প্রেক্ষিতে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা'আদ আল হুসাইন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় রোহিঙ্গা সংকটে নোবেলজয়ী সুচির ভূমিকাকে ‘অনুশোচনীয়’ এ মন্তব্য করেন রা'আদ আল বলেন, সেনাবাহিনীর মুখপাত্রের ভূমিকা নেয়ার দরকার ছিল না সুচির।

সেইসঙ্গে সেনাবাহিনীর পক্ষে কথা না বলে তিনি চুপ থাকতে পারতেন। আর যদি পদত্যাগ করতেন তবে আরো ভালো হতো বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান।

এদিকে, বুধবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা দেয়, সুচির নোবেল পদক কেড়ে নেয়া হবে না। নিয়ম অনুযায়ী, এ পুরস্কার প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ