আন্তর্জাতিক

আঞ্চলিক সম্পর্ক জোরদারে যুগোপযোগী পদক্ষেপের আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিমসটেক সম্মেলনে আঞ্চলিক সম্পর্ক জোরদারে যুগোপযোগী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নই নিজের লক্ষ্য বলেও জানান তিনি।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নেপালের কাঠমান্ডুতে হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতকালে তিনি এ কথা বলেন।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে বিমসটেকের সুযোগ ও কাঠামো পুনঃপর্যালোচনা করার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। নেতাদের সম্মিলিত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠার ২১ বছরে বিমসটকের সফলতা হাতে গোনা কয়িকটি।

এ সময় বিমসটেকে আরও কার্যকর ও মনোযোগের কেন্দ্রে এনে ভালো ফলাফলার আশায় ৩টি প্রধান বিভাগ ধরে ১৪টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আঞ্চলিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা বলেন, এজন্য যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে ৪০০ মিলিয়ন ডলারের জলবায়ু পরিবর্তন ফান্ড গঠন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নই তার লক্ষ্য— উল্লখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দেয়।

বিমসটেককে বিশ্বের প্রগতিশীল অঞ্চলের জোট হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ অঞ্চলে আন্তঃবাণিজ্য সম্প্রসারণের দেশগুলোর উচিত সম্ভাবনাকে কাজে লাগানো।

দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাস এ অঞ্চলের দেশগুলোর সবারই শত্রু উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি আরো বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের জন্য কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ