আন্তর্জাতিক

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

 ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) অর্থ বরাদ্দ বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সংস্থাটিকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে মার্কিন প্রশাসনের মুখপাত্র হিদার নয়ের্ট বলেন, বিষয়টি ‘সতর্কভাবে পর্যালোচনার’ পর সংস্থাটিকে আর কোনো তহবিল দেবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফিলিস্তিনের জনগণের ওপর একধরনের ‘হামলা’ আখ্যা দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সংবাদমাধ্যমকে বলেন, এই ধরনের শাস্তি এই বাস্তবতার কোনো পরিবর্তন করতে সফল হবে না যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং এটা সমাধান প্রক্রিয়ার কোনো অংশ নয়।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত জাতিসংঘের প্রকল্পের অবাধ্যতা।

ক্রিস গানসের টুইটএদিকে ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র ক্রিস গানস সংস্থাটি পক্ষে একাধিক টুইট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেন।

টুইটে তিনি লিখেন, ইউএনআরডব্লিউএ’র স্কুল, স্বাস্থ্য ও জরুরি সহায়তা কার্যক্রম ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ এমন সমালোচনা আমরা সবদিক থেকে প্রত্যাখ্যান করছি।

গত জানুয়ারিতে সংস্থাটির জন্য তহবিল কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির সহায়তার লক্ষ্যে শুরু হয় ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম। বর্তমানে সংস্থাটি মধ্যপ্রাচ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সেবা দেওয়ার মাধ্যমে ৫০ লাখেরও বেশি মানুষকে সহায়তা করে চলেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ