যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে' কে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক আইএস সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
শুক্রবার যুক্তরাজ্যের পুরনো বেইলি আদালতে তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।
নাইমুর জাকারিয়া রহমান নামের ওই যুবকের বিরুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আত্মঘাতী হামলা চালিয়ে থেরেসা মে'কে হত্যা করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ, ছুরি, পিপার স্প্রে ও সুইসাইড ভেস্ট ব্যবহার করে সে এ হত্যাকাণ্ড করতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এফবিআই ও যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ড ইয়ার্ডের যৌথ তৎপরতায় তার এই পরিকল্পনা ভেস্তে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: