ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ছয় গ্রামবাসী নিহত হয়েছেন।
এক ব্যবসায়ী দম্পতিকে অপহরণ করার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে ওই ছয় ব্যক্তি প্রাণ হারান।
শনিবার দেশটির পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
জাম্বোয়াঙ্গা ডেল নর্তি প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ডি ওকাম্পো জানান, শুক্রবার প্রদেশটির সিরাওয়াই শহরের উপকূলীয় গ্রামের এক দম্পতির বাড়িতে বন্দুকধারীরা ঢুকে তাদের জোর করে তুলে নিয়ে যায়।
ডি ওকাম্পো জানান, এ সময় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধারে এগিয়ে এলে অপহরণকারীদের গুলিতে ৬ গ্রামবাসী মারা যান।
ক্রসফায়ারে এক শিশুও আহত হয়েছেন বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: