আন্তর্জাতিক

এস-৪০০ কেনার জন্য কারো অনুমতি নেবে না তুরস্ক: এরগোদান

তুরস্কের প্রেসিডেন্ট এরগোদান
তুরস্কের প্রেসিডেন্ট এরগোদান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য কারো অনুমতি নেয়ার প্রয়োজন নেই। রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে আমেরিকার নতুন হুমকির পর গতকাল (শনিবার) কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে তিনি এ কথা বলেন। এর্দোগান বলেন,"আমরা এস-৪০০ কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছি। এর ফলে কেউ খেপেছে। তবে এজন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই।"

গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো-রাষ্ট্রে নিয়ে যাচ্ছে। এই ব্যবস্থাকে আমরা ন্যাটোর সঙ্গে যুক্ত করতে পারি না। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

এক মার্কিন পাদ্রীর বিচারকে কেন্দ্র করে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এর ফলে দুই দেশের মধ্যে টানাপড়েন বেড়েছে। এছাড়া আগের চুক্তি অনুযায়ী তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দিতে গড়িমসি করছে আমেরিকা।

এর পাশাপাশি এস-৪০০ ক্রয় ইস্যুতেও তুরস্ককে আমেরিকা হুমকি দিয়ে যাচ্ছে। তবে তুরস্ক এই ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে অনড় বলেই সেদেশের নেতাদের নানা বক্তব্য থেকে মনে হচ্ছে।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ