মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিককে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সোমবার ইয়াংগনের জেলা জজ আদালত এ রায় ঘোষণা করেছে।
রায়টার্সে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন: ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওর (২৮)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মিয়ানমারের জন্য, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওর জন্য এবং বিশ্বের সব সংবাদমাধ্যমের জন্য আজ একটি দুঃখের দিন।
গত বছরের আগস্টে সেনাবাহিনীর নির্যাতনের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: