আন্তর্জাতিক

পুড়ে গেল ব্রাজিলের জাতীয় জাদুঘর

পুড়ে গেল ব্রাজিলের জাতীয় জাদুঘর
পুড়ে গেল ব্রাজিলের জাতীয় জাদুঘর

ব্রাজিলের জাতীয় জাদুঘরে আগুন লেগে পুড়ে গেছে।

এখনো জ্বলছে আগুন। এটি দেশটির ২০০ বছরের পুরোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। এই জাদুঘরের সংগ্রহে রয়েছে দুই কোটি নিদর্শন। আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ধারণা করা হচ্ছে, গতকাল রোববার জাদুঘর বন্ধ হওয়ার পর আগুন লাগে এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

জাতীয় জাদুঘর থেকে যতটা পারছেন সামগ্রী বের করে আনছেন লোকজন।

জাদুঘরটি একসময় পর্তুগিজ রাজপরিবারের বাসভবন ছিল। এ বছরের শুরুর দিকে ভবনটির ২০০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘ব্রাজিলবাসীর জন্য আজ দুঃখের দিন। এই ভবনের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক মূল্যের যে ক্ষতি হলো, তা পরিমাপ করা যাবে না।’

ব্রাজিলের টিভি গ্লোভোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদুঘরের পরিচালক বলেছেন, এটি সাংস্কৃতিক ট্র্যাজেডি।

জাদুঘরের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, জাদুঘরটিতে ব্রাজিলের ইতিহাস-সংশ্লিষ্ট এবং মিসরের শিল্পকর্মসহ অনেক দেশের হাজারো সামগ্রী রয়েছে। এর মধ্যে ডাইনোসরের হাড় ও ১২ হাজার বছর আগের এক নারীর কঙ্কাল রয়েছে।

জাদুঘরের তহবিল কাটছাঁটের কারণে ও জরাজীর্ণ ভবনটি নিয়ে দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে আসছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ