জাতিসংঘ সমর্থিত লিবিয়ার রাজধানী ত্রিপোলী ও এর আশপাশ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে এ জরুরী অবস্থা জারি করা হয়েছে। এ সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন । আহত হয়েছেন প্রায় ১০০ লোক।
সরকারের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মানুষের জান-মাল ও সরকারি সম্পদ-প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আন্তর্জতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিদ্রোহীদের ছোড়া রকেটে বেশীরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে, গতকাল দক্ষিণ ত্রিপোলিতে সংঘর্ষের জেরে বিধ্বস্ত একটি জেল ভেঙ্গে চারশোর বেশি বন্দী পালিয়ে গেছে। জাতিসংঘ দুই পক্ষকে মঙ্গলবার আলোচনায় বসার জন্য তাগিদ দিয়েছেন।
২০১১ সালে গাদ্দাফি শাসন অবসানের পর থেকেই দেশটি শাষণ করছে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ। যাদের সমর্থন করছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এরমধ্যে রাজধানী ত্রিপোলীসহ দেশের অধিকাংশ এলাকা শাসন করছে জিএনএ গ্রুপ।
জাতিসংঘ এদেরকে লিবীয় সরকার হিসেবে সমর্থন করে। দেশটির পূর্বদিকে রয়েছে জেনারেল খলিফা হাতফার সমর্থিত আরেকটি বিদ্রোহী গোষ্ঠী ও তাদের গ্রুপ।