আন্তর্জাতিক

ইদলিবে হামলার বিরুদ্ধে সিরিয়াকে ট্রাম্পের সতর্ক বার্তা

ইদলিবে হামলার বিরুদ্ধে সিরিয়াকে ট্রাম্পের সতর্ক বার্তা
ইদলিবে হামলার বিরুদ্ধে সিরিয়াকে ট্রাম্পের সতর্ক বার্তা

বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে অভিযান চালানোর বিষয়ে সিরিয়ার সরকার এবং দেশটির মিত্র রাশিয়া ও ইরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বেপরোয়া অভিযান হবে বড় ধরনের মানবিক ভুল এবং এই অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারাতে পারে।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক করে জানিয়েছে, যদি সিরীয় সরকার বা তাদের মিত্ররা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে ওয়াশিংটন পদক্ষেপ নেবে।

আর সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে ট্রাম্প টুইটারে এ হুঁশিয়ারি জানান। সিরিয়ার বিদ্রোহীদের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার সিরিয়াজুড়ে বিদ্রোহীদের দমন করতে পারলেও ইদলিবে এখনও বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের শেষ বড় ধরনের লড়াই হবে এখানেই।

জাতিসংঘের তথ্য অনুসারে, ইদলিবে এখনও ১০ হাজার আল-নসুরা ও আল-কায়েদা সদস্য অবস্থান করছে। আর এ ধরনের অভিযানের ফলে লাখো মানুষের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি এক টুইটে বলেছেন, ইদলিবে আসাদ, রাশিয়া ও ইরানের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই।

সিরীয় বাহিনীর যেসব এলাকায় জয়লাভ করেছে সেখানকার বিদ্রোহী ও তাদের পরিবার ইদলিবে আশ্রয় নিয়েছে। এখন ইদলিব থেকে তাদের উৎখাত করা হলে সিরিয়ায় যাওয়ার মতো কোনও জায়গা নেই। ইদলিবে যে কোনো অভিযানে তুরস্কের সঙ্গেও উত্তেজনা বাড়বে। শুক্রবার রাশিয়া ও তুরস্কের সঙ্গে একটি বৈঠক আয়োজন করতে যাচ্ছে ইরান। (সূত্র : বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ