আন্তর্জাতিক

সৌদির কাছে বোমা বিক্রির চুক্তি বাতিল করল স্পেন

সৌদির কাছে বোমা বিক্রির চুক্তি বাতিল করল স্পেন
সৌদির কাছে বোমা বিক্রির চুক্তি বাতিল করল স্পেন

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানিয়েছে, সৌদি আরবের পক্ষ থেকে বোমা কেনা বাবদ যে ৯২ লাখ ডলার দেয়া হয়েছিল তা শিগগিরই রিয়াদকে ফিরিয়ে দেয়া হবে। ইয়েমেনের স্কুলবাসে সৌদি বিমান হামলায় বহু শিশু নিহত হওয়ার জের ধরে রিয়াদের কাছে ৪০০ অত্যাধুনিক বোমা বিক্রির পরিকল্পনা বাতিল করেছে স্পেন।

৯২ লাখ ডলার মূল্যে এসব বোমা কিনতে চেয়েছিল রাজতান্ত্রিক সৌদি সরকার এবং এ অর্থ এরই মধ্যে পরিশোধ করা হয়েছিল।

ঐ মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইয়েমেনের নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর এই বোমা ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা থাকায় এর বিক্রি বাতিল করা হয়েছে। স্পেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো মোরেনেস এওলেত সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির ওই চুক্তি করেছিলেন।

কিন্তু সম্প্রতি ইয়েমেনে সৌদি আরবের একটি বিমান হামলায় ৪০ শিশুসহ ৫১ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর স্পেনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবেলস চুক্তিটি বাতিল করে দিলেন। তিনি সৌদি আরবের সঙ্গে আরো কিছু সমরাস্ত্র চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির দিক দিয়ে স্পেন বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। সম্প্রতি দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নাভান্তিয়া রিয়াদের কাছে ১৮০ কোটি ডলার মূল্যের পাঁচটি ছোট যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি করেছে। গত এপ্রিলে দু’দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ চুক্তি সই করেন। স্পেনের প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী এই চুক্তিটিও পুনর্বিবেচনা করছে মাদ্রিদ।

সূত্র: এমএসএস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ