আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনকারী সেনা সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে

রোহিঙ্গা নির্যাতনকারী সেনা সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে
রোহিঙ্গা নির্যাতনকারী সেনা সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে

মিয়ানমারের রাখাইনে যেসব সেনা সদস্য রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

মঙ্গলবার হাউস অব কমন্সে দেয়া বক্তব্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার জন্য জাতিসংঘের প্রতি যুক্তরাজ্য আহ্বান জানাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে একটি প্রস্তাব পাসেরও চেষ্টা করবেন তারা— এ মাসের শেষ দিকে এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টাও শুরু করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি জাতিসংঘ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা এক তদন্তে রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পায়। তারা এর সাথে সংশ্লিষ্ট মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ