জাপানে জেবি নামে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত ১০ জন মারা গেছেন।
বুধবার সকালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এমন দেড় লাখের বেশি মানুষের জন্য দেশটির সরকার ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে।
জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে দ্রুত লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি প্রশাসনকে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
কমপক্ষে আরো ৩০ হাজার লোকের জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন বলে দেশটির ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, জেবি নামের এই ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
মঙ্গলবার দেশটির শিকোকু দ্বীপে এই ঝড় শুরু হয় এবং তা পশ্চিমাঞ্চলীয় স্থানগুলোতে আঘাত হানে। এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৭২ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের ফলে বিমানযাত্রা, ট্রেন এবং ফেরির শিডিউল বাতিল করা হয়েছে।
গত ২৫ বছরের মধ্যে এটি জাপানের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।