জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে বৃহস্পতিবার ৬.৭ মাত্রার ভূমিকম্পে দুই জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জন।
রয়টার্স সূত্র মতে, ভূমিকম্পের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে দ্বীপের ৫৩ লাখ মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধনের ঘটনা ঘটেছে। রাস্তার ওপর গাছ পড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ।
হোকাইড়ো বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর সবধরনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তবে ২৯ লাখ ৫০ হাজার বাড়িতের কখন বিদ্যুৎ ফিরে আসবে তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
এছাড়াও দ্বীপটির সঙ্গে সবধরনের ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
এদিকে, প্রধান বিমানবন্দরের মেঝেতে ছাদের সিলিং ও পানি পড়ে থাকতে দেখা গেছে। এতে করে ২০০ ফ্লাইট ও ৪০ হাজার যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছে দেশটি বার্তা সংস্থা কিউডো।
এর আগের দিন টাইফুন জেবির কারণে কানসাই বিমানবন্দরও বন্ধ করা হয়।