আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া এলাকার একটি কুস্তি ক্লাবে বুধবার আত্মঘাতী জোড়া বিস্ফোরণে দুই সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন।
আল-জাজিরা সূত্র মতে, স্থানীয় সময় সন্ধ্যায় কালা-এ-নজরের মোয়ালেম রেশলিং ক্লাবের সামনে প্রথমটি আত্মঘাতী এবং দ্বিতীয়টি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। ক্লাবের ভিতরেও বোমা মজুত ছিল বলে জানা যাচ্ছে।
তার ঠিক এক ঘণ্টা পর কিছু দূরে গাড়ি বোমা বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয় আর আহত হন কমপক্ষে ৬৫ জন।
আর দ্বিতীয় বিস্ফোরণে আফগানিস্তানের বৃহত্তম সম্প্রচারকারী টোলি নিউজ- এর একজন রিপোর্টার এবং একজন ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এছাড়া ৪ জন স্থানীয় টেলিভিশনের ক্রু আহত হয়েছেন।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বোমা হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, দেশের বেসামরিক নাগরিক ও গণমাধ্যমের কর্মীদের ওপর আক্রমণ হামলার স্বাধীনতা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।