আন্তর্জাতিক

মালয়শিয়ায় একটি কোম্পানি থেকে ৬৫ বাংলাদেশি উদ্ধার

বাংলাদেশি উদ্ধার
বাংলাদেশি উদ্ধার

মালয়শিয়ার একটি কোম্পানির ‘গণরুম’ থেকে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তারা সবাই মানবপাচারের শিকার হয়েছেন।

নিলাই শহরের অদূরে বানদার বারু নিলাই নামক জায়গায় একটি বিদেশি কর্মী নিয়োগ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়। এ সময় ৩৭৭টি বিদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে বেশীরভাগই বাংলাদেশী বলে জানা গেছে।

মালয়শিয়ার অভিবাসন অধিদপ্তরের প্রধান জেনারেল মোস্তফার আলী জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই প্রতারণার শিকার। তাদের কাজ করানো হলেও পাঁচ মাস হলো বেতন দেয়া হচ্ছিল না। বিষয়টি তদন্তের জন্য কোম্পানিটির দুই জন ঊধ্বর্তন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত জানুয়ারি মাস থেকে অভিবাসন অধিদপ্তরের চালানো অভিযানে এ পর্যন্ত ৭০০০ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। এদের কারও কাছেই বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

মালয়শিয়াতে কাজ করা ১০ লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে অর্ধেকেরও বেশির কাছে বৈধ কাগজপত্র নেই বলে জানিয়েছেন কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ