আন্তর্জাতিক

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প
ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশের ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া ৯ টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে।

এতে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি অনেক বাড়ি-ঘরের ক্ষতি এবং ভূমিধস হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয়রা এর ৬ দশমিক ৫ মাত্রা রেকর্ড করেছে।

ভূমিকম্পে পুয়ের্তাস নেগরেস, গুয়ানো ও চাঞ্চির পাওয়ার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এলাকাগুলোর বাসিন্দারা।

এদিকে, রাজধানী কুইটোতেও ভূকিম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০১৬ সালের ১৬ এপ্রিল দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় ৬৭৩ জন মারা যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ