আন্তর্জাতিক

আসাদ হত্যা ষড়যন্ত্র অস্বীকার করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বইয়ে 'ট্রাম্পের নির্দেশে আসাদ হত্যার চেষ্টা হয়েছিল' বলে উল্লেখ করা হলেও তা নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি কখনোই এমন নির্দেশ দেননি।

প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও তাকে উদ্ধৃত করে উডওয়ার্ডের বইয়ে উল্লেখিত অভিযোগ স্বীকার করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বইটিকে চিহ্নিত করেছেন 'জনমনে বিভ্রান্তি ছড়ানোর অনুষঙ্গ' হিসেবে।

বাশার আল-আসাদকে হত্যাচেষ্টার পাশাপাশি উডওয়ার্ডের এই বইয়ে ট্রাম্পকে হোয়াইট হাউজের একজন 'বিশৃঙ্খল প্রশাসক' হিসেবেও উল্লেখ করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর 'ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস' নামে লেখা বইটির সারাংশ প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বইটিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তাদের অমিল ও টানাপোড়েনের বিস্তারিত তুলে ধরা হয়। ১১ সেপ্টেম্বর বইটির মোড়ক উন্মোচনের কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ