সিরিয়ার ইদলিবে অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে দুইবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তারা জানিয়েছে, সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে সেখানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ইদলিবে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের সেনারাও অবস্থান করছে। মার্কিন সেনারা বিদ্রোহীদের সমর্থন করছে বলে দাবি রাশিয়ার। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার সিরিয়াজুড়ে বিদ্রোহীদের দমন করতে পারলেও ইদলিবে এখনও বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে।
আরো বলা হয়, যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে রাশিয়া যেন তাদের চ্যালেঞ্জ না জানায়। রুশ বিমান কিংবা জাহাজ থেকে 'ভুল' জায়গায় আক্রমণ করলে মার্কিন সেনারাও জবাব দিতে পারে।
এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, ইদলিবে এখনও ১০ হাজার আল-নসুরা ও আল-কায়েদা সদস্য অবস্থান করছে।