আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধবিমান হামলা চালিয়েছে রাশিয়া

সিরিয়ায় যুদ্ধবিমান হামলা চালিয়েছে রাশিয়া
সিরিয়ায় যুদ্ধবিমান হামলা চালিয়েছে রাশিয়া

সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার যুদ্ধবিমান হামলা চালিয়েছে। অভিযান ঠেকাতে গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানে রাশিয়া, ইরান ও তুরস্কের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তাব দিলেও, তা আমলে নেয়নি আসাদ সরকারের মিত্র হিসেবে পরিচিত রাশিয়া ও ইরান। অভিযান বন্ধে আপত্তি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এমন যুদ্ধ বিরতির করার কোন অর্থ নেই উল্লেখ করে, সিরিয়ার পুরো ভূখন্ডকে সরকারের নিয়ন্ত্রণে আনার কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ইরানের প্রধানমন্ত্রী হাসান রুহানিও পুতিনের সাথে একমত প্রকাশ করেন। বলেন, সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ অভিযানের প্রয়োজন রয়েছে।

তবে অভিযান নিয়ে মতানৈক্য থাকলেও ইসলামিক স্টেট, আল-নুসরার মত জঙ্গি গ্রুপগুলো নিশ্চিহ্ন করার ব্যাপারে তিন দেশই একমত। ধারণা করা হয় ইদলিবে দশ হাজারের মত জঙ্গি সদস্য রয়েছে। প্রদেশটির অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য যুদ্ধবিরতির দরজার খোলা থাকবে বলে জানিয়েছে নেতারা।

ইদলিবে অভিযান মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতার মধ্যেই প্রদেশটিতে রুশ বিমান হামলা হলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ