আন্তর্জাতিক

ইয়েমেনে শান্তি আলোচনায় ব্যর্থ জাতিসংঘ

ইয়েমেন
ইয়েমেন

ইয়েমেনের সরকারির বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হয়েছে। সরকারি প্রতিনিধিরা আসলেও, বিদ্রোহীরা আলোচনায় যোগ দেয়নি।

শনিবার জাতিসংঘের প্রতিনিধি মার্টিন গ্রিফিথ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির প্রাথমিক অগ্রগতি হলেও, আলোচনায় যোগ দিতে চূড়ান্তভাবে জেনেভায় যেতে রাজি করানো যায়নি হুথি প্রতিনিধিদের।তবে সানাতে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বিদ্রোহীরা। শান্তি আলোচনায় অংশ নিতে বুধবারই জেনেভায় পৌঁছান ইয়েমেন সরকারের প্রতিনিধিরা। নিরাপদে জেনেভা থেকে সানায় ফিরে আসার শর্ত দিয়েছিল হুথি প্রতিনিধিরা।

জিবুতিতে বিমান বদলানোর সময়, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের লোকজন তাদের আটকাবে বলেও বিদ্রোহীরা আশঙ্কা প্রকাশ করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ