ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগুচ্ছে সুইডেন— শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষমতাসীন জোট মধ্যে বামপন্থি দল পেয়েছে ১৪৪টি আসন। আর মধ্যে ডানপন্থি দল হিসেবে পরিচিত সুইডেন গণতান্ত্রিক দল পেয়েছে ৬৩টি আসন।
রোববারের নির্বাচনের বুথ ফেরত ফলাফল থেকে জানা গেছে, ক্ষমতাসীনদের মধ্য বামপন্থি দল ৪০ দশমিক ছয় শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। যেখানে মধ্য ডানপন্থি বিরোধীদলগুলো পেয়েছে ৪০ দশমিক তিন শতাংশ ভোট।
এরমধ্যে শেতাঙ্গ প্রভাবিত দল এসডিপির ১৭ দশমিক ৬ শতাংশ ভোট পাওয়াকে ভবিষ্যত ইউরোপের জন্য অশুভ সংকেত বলে মনে করা হচ্ছে।
দলটি বিশ্বায়নসহ শরণার্থীদের আশ্রয়ের তীব্র বিরোধী।
ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশকে বের করে নেওয়ারও পক্ষে তারা।
এরইমধ্যেই দলটির নেতা জিম্মি আখিশন বলেন, জোট সরকার গঠনে আলোচনার টেবিলে দরকষাকষিতে প্রাধান্য দেয়া হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশকে বের করে আনাসহ শরণার্থীদের আশ্রয় বন্ধ করা।