আন্তর্জাতিক

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ
নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন মারা গেছেন।

এ দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন।

সোমবারের এ ঘ্টনায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি সংস্থা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।

এসইএমএয়ের ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ট্যাঙ্কারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়।

নাইজেরিয়ার সড়ক অবকাঠামো দুর্বল ও নিরাপত্তা নিম্নমানের হওয়ায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আরেকটি পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণের পর আগুন ধরে আরও ৫৩টি গাড়ি পুড়ে গিয়ে অন্তত নয় জন মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ