যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফার বৈঠকের অনুরোধ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
বুধবার দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দলের কাছে ট্রাম্পের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এমন অনুরোধ জানান তিনি।
চিঠিটি খুবই উষ্ণ ও ইতিবাচক বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।
নতুন একটি বৈঠকের সময় সূচি নির্ধারণে হোয়াইট হাউস কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
আগামী মাসে নিউইর্য়কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বৈঠকটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, কিমের পক্ষ থেকে অনুরোধ এলেও এই বৈঠকে কিম অংশ নেবেন না বলে মন্তব্য করেছেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
তবে দক্ষিণের প্রতিনিধি দলের কাছে কিম জানিয়েছেন, ট্রাম্পের ওপর তার আস্থা অটুট।
ভারী কোনো অস্ত্র কিংবা দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের প্রদর্শন ছাড়াই গত রোববার অনুষ্ঠিত উত্তর কোরিয়ার সামরিক মহড়াকে বিশ্ব শান্তির একটি ইতিবাচক লক্ষন হিসেবে দেখা হচ্ছে।