আন্তর্জাতিক

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ

 বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ
বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির এক প্রতিবেদনে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ার চিত্র তুলে ধরে বিশ্ব নেতাদের এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ নেয়া আহ্বান জানানো হয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে বিশ্বে ৮২ কোটি ১০ লাখ মানুষ ছিল অপুষ্টির শিকার। সে হিসাব মতে, আনুপাতিক হারে বিশ্বের প্রতি নয় জন মানুষের একজন প্রয়োজনীয় পুষ্টি পায় না। আর পাঁচ বছর থেকে কম বয়সী শিশুদের মধ্যে ১৫ কোটির দৈহিক স্বাভাবিক বিকাশ আটকে আছে পুষ্টিহীনতায়।

এই সংখ্যা বিশ্বের মোট শিশুর ২২ শতাংশ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগই এ সংকটের জন্য অনেকাংশে দায়ী।

গবেষকরা বলেন, বিশ্বের জলবায়ু চরমভাবাপন্ন হয়ে উঠেছে। এতে প্রাকৃতিক বৈষম্য হারানোর ফলে বিশ্বে বেড়ে গেছে বন্যা, তাপদাহ, ঝড় ও খরা। আর তা ক্ষুধা মেটানোর শস্য উৎপাদন ব্যাহত করছে।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সম্মিলিতভাবে তৈরি করেছে এ প্রতিবেদন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ