চীনের হেনজিয়াং নগরীতে এক ব্যক্তি সড়কে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে।
এ সময় আহত হয়েছেন অন্তত ৪৩ জন।
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেশটির হুনান প্রদেশের হেনজিয়াং নগরীর ব্যস্ত বিনজিয়াং স্কয়ারে এক ব্যক্তি লাল রঙের একটি স্পোর্টস কার পথচারীদের ওপর তুলে দেয়।
এটি সন্ত্রাসী হামলা নাকি এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
তার পূর্ব অপরাধের রেকর্ড আছে— ৫৪ বছর বয়সী গ্রেপ্তার হওয়া গাড়ি চালকের নাম ইয়াং জানয়ুন। অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে বেশ কয়েক বছর কারাগারে ছিল সে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: