যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের তাণ্ডবে যুক্তরাষ্ট্র্রের উত্তর ক্যারোলিনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যাপক পরিমাণ গাছপালা উপড়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাটও। খবর সিএনএন।
দেশটির জাতীয় ঘূর্ণিঝড় অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ তার গতিবেগ হারালেও এখনো এটিকে যথেষ্ট বিপদজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এটি এখন ক্যাটাগরি ৪ থেকে এক নেমে এসেছে। এর প্রভাবে প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়টি এখন ৭০ কিলোমিটার বেগে দক্ষিণ ক্যারোলিনার পূর্বদিকে ধেয়ে যাচ্ছে।
উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনাসহ ভার্জিনিয়ার ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন ১৮টিলিয়ন ঘনফুট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।