আন্তর্জাতিক

মাংখুটের তাণ্ডবে আড়াই লাখ টন ধান-১২০০ টন ভুট্টা নষ্ট

 মাংখুটের তাণ্ডবে আড়াই লাখ টন ধান-১২০০ টন ভুট্টা নষ্ট
মাংখুটের তাণ্ডবে আড়াই লাখ টন ধান-১২০০ টন ভুট্টা নষ্ট

ফিলিপিন্সে টাইফুন মাংখুটের তাণ্ডবে আড়াই লাখ টন ধান ও ১২০০ টন ভুট্টা নষ্ট হয়েছে।

সোমবার দেশটির কৃষি বিভাগ প্রাথমিক হিসাবের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে। সূত্র বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে তাণ্ডব চালানো শক্তিশালী টাইফুনের কারণে জমিতে থাকা মোট দুই লাখ ৫০ হাজার ৭৩০ টন ধান নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এক হাজার ২০৪ টন ভুট্টাও নষ্ট হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, মাংখুটে মোট প্রায় নয় কোটি ২০ লাখ ডলার মূল্যের ফসল নষ্ট হয়েছে।

বিশ্বের অন্যতম প্রধান চাল আমদানিকারক দেশ ফিলিপিন্স। মাংখুট আঘাত হানার আগে থেকেই দেশটিতে চালের ঘাটতি ছিল। চালের খুচরা মূল্য বাড়ায় মুদ্রাস্ফীতি প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে।

শনিবার দুপুরে সুপার টাইফুন মাংখুট ২০০ কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৫০ জন নিহত হন।

বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ঝড়টি ইতোমধ্যে ওই অঞ্চলের গুয়াংডং প্রদেশে দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ