ফিলিপিন্সে ব্যাপক তাণ্ডবের পর মাংখুট ঘূর্ণিঝড়টি এবার চীনে আঘাত হেনেছে।
রোববার বিকালে হংকংকে ছাড়িয়ে চীনের দক্ষিণাঞ্চলের মূল ভূখণ্ডে আঘাত হানে ঝড়টি। এরইমধ্যে ঝড়ের কারণে চীনে দুইজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ চীনে এখন ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাংখুটের আঘাতে ভূমিধসের শঙ্কায় চীনের গুয়াং ডং প্রদেশ থেকে প্রায় আড়াই মিলিয়ন মানুষকে উদ্ধার করা হয়েছে।
ঝড়ের কেন্দ্রস্থল চীনের জনবহুল প্রদেশ গুয়াং ডংয়ে সর্বোচ্চ সতর্কতা- রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
প্রায় এক সপ্তাহ ধরে এ বছরের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন অ্যাখ্যায়িত সামুদ্রিক ঝড় মাংখুট দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে তাণ্ডব অব্যাহত রেখেছে।
এর আগে শক্তিশালী এ ঝড়ে ফিলিপিন্সে কমপক্ষে ৫৪ জন মারা গেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: