আন্তর্জাতিক

১৪ জন আরোহীসহ রাশিয়ার সামরিক গোয়েন্দা বিমান নিখোঁজ

১৪ জন আরোহীসহ রাশিয়ার সামরিক গোয়েন্দা বিমান নিখোঁজ
১৪ জন আরোহীসহ রাশিয়ার সামরিক গোয়েন্দা বিমান নিখোঁজ

সিরিয়ার আকাশে থাকা অবস্থায় ১৪ জন আরোহীসহ রাশিয়ার একটি সামরিক গোয়েন্দা বিমান রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে গেছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১১টার দিকে বিমানটি নিখোঁজ হয়। ওই সময় বিমানটি ওই এলাকায় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ফিরছিল।

ঘাঁটির কাছাকাছি থাকা অবস্থায়ই বিমানটি নিখোঁজ হয়। বিমানটি যখন নিখোঁজ হয় তখন সিরিয়ার লক্ষ্যস্থলগুলোর ওপর ইসরায়েলের বিমান ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা চলছিল বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রাশিয়ার বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, বিমানটি তখন সিরিয়ার উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ওপরে ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ